ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,জেলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৮২ জন, হরিণাকুণ্ডু থেকে ১২ জন, শৈলকুপা থেকে ২৫ জন, কালিগঞ্জ থেকে ১৩ জন, মহেশপুর থেকে ২৩ জন ও কোটচাঁদপুর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/জেবি/
আরও পড়তে পারেন: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু পল্লব এখন নওগাঁ সদর হাসপাতালে








