ইবিতে ২ শিবিরকর্মী আটক, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ০৫:১৬আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৫:২৪

ইবিতে ২ শিবিরকর্মী আটক, বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল থেকে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, সিডি, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ১২ আগস্ট রাতে তল্লাশি চালিয়ে এসব পেয়েছে পুলিশ। এর আগে এদিন বিকালে দুই শিবিরকর্মীকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ১২ আগস্ট রাতে রুটিন তল্লাশির অংশ হিসেবে সাদ্দাম হোসেন হলে যায়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামান হাদির ৩১৭ নম্বর রুম তল্লাশি করে ১১টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, বিপুল পরিমাণ ডিস্ক, দেশীয় অস্ত্র, দালিলিক কাগজপত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদি হাসান। প্রেস ব্রিফিংয়ে উদ্ধার করা জিনিসগুলোর বিবরণ দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালিয়ে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতির রুমে এগুলো পাওয়া গেছে। হল থেকে দুই শিবিরকর্মীকে আমরা আটক করেছি। ছাত্র নামধারী বাকি দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে। শিগগিরই আমরা তাদের আটক করবো।’
এ সময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, হল প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল আলম, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
এর আগে কয়েকজন শিবিরকর্মী অস্ত্র নিয়ে সাদ্দাম হোসেন হলে ঢোকে বলে অভিযোগ তোলে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এরপর বিকাল থেকে কয়েক দফা হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের