অপহরণ করে মুক্তিপণ দাবি, শ্রমিক লীগ নেতাসহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ০৭:২১আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৭:২৬

বাগেরহাট বাগেরহাটের ফকিরহাটে ২ জনকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপন দাবি করার অভিযোগে এক শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত সুশান্ত রায় বাদী হয়ে ৫ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু জাহিদ শেখ মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে রামপালের বুড়িরডাঙ্গা গ্রামের সুশান্ত রায় ও দিগরাজ এলাকার তপন ঘোষ প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে তারা ফকিরহাট বিশ্ব রোড এলাকার মরিয়ম হোটেলে খাবার খেতে যায়। হোটেল থেকে কয়েকজন দুষ্কৃতিকারী তাদেরকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে একটি প্রাইভেট কারে উঠিয়ে ফকিরহাটের রাজপাট এলাকার বিপ্লব হাজরার বাড়িতে আটকে রাখে।
ভোর ৪টার দিকে অপহৃত ২ জনকে এনামুল শেখের বাড়িতে নিয়ে রাখে। পরবর্তীতে তাদেরকে অজ্ঞাত একটি মৎস্য ঘেরে নিয়ে আটকে রাখে এবং মোবাইলে স্বজনদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে দাবিকৃত মুক্তিপণের টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে অপহৃত সুশান্ত রায়ের স্ত্রী নমিতা রায় শনিবার দুপুরে ফকিরহাট ডাকবাংলাতে আসেন। একই সময়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতশৈয়া গ্রামের মো. মতিয়ার মোল্লার ছেলে ফকিরহাট সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মোল্লা ওরফে ডলার (২৬) ও রাজপাট গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে রুবেল সরদারকে (২৮) আটক করে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে রাজপাট এলাকার মোসলেম শেখের পুত্র এনামুল শেখকে (৩০) আটক করে পুলিশ। আটককৃতদের রবিবার বিকালে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের