কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১০:২৩আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১০:২৫

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এনামুল (৩০) নামে হত্যা মামলার আসামি নিহত হয়েছে। সোমবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার হরিণারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় একটি কলা বাগানের ভেতর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও দুটি হাসুয়া উদ্ধার করেছে। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

নিহত এনামুল সদর উপজেলার লক্ষীপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে হরিণারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় একদল অপহরণকারী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় অপহরণকারী এনামুলককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল শিবপুর এলাকার প্রদীপ সাহার ছেলে অপহৃত কলেজছাত্র সাগর সাহা হত্যা মামলার প্রধান আসামি। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট বুধবার সন্ধ্যায় কলেজছাত্র সাগর সাহা অপহৃত হয়। এর তিনদিন পর ১৯ আগস্ট হরিণারায়ণপুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে অপহৃতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সাগর সাহার বাবা প্রদীপ সাহা ইবি থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

/বিএল/

আরও পড়ুন:
‘আমি জজ মিয়া নই, জালাল ড্রাইভার’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম