১৪ ঘণ্টা পর খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১২:১১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১২:১১

বাংলাদেশ রেলওয়ে (ফাইল ছবি) টানা ১৪ ঘণ্টা পর খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে রাতে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ২৫ মিনিটে খুলনায় পৌঁছেছে। এটি বেলা ১২টায় আবার খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনায় পৌঁছানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বেলা ১২টায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ট্রেনটি ভোর সাড়ে ৩টায় খুলনায় পৌঁছানোর শিডিউল ছিল। আবার সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার শিডিউল ছিল। কিন্তু সাড়ে ৬ ঘণ্টা পর চিত্রা খুলনায় পৌঁছেছে। এর ফলে শিডিউল সময় থেকে ৩ ঘণ্টা ২০ মিনিট পর তা খুলনা থেকে ছেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের ক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়। এ কারণে শনিবার সকালে ঢাকা থেকে আসা চিত্রা ও চিলাহাটি থেকে আসা সীমান্ত খুলনায় পৌঁছাতে বিলম্ব হয়। পাশাপাশি সকাল সাড়ে ৬টার দিকে খুলনা বেনাপোল রুটের কমিউটার ট্রেন ছেড়ে যায়। কিন্তু সকাল সোয়া ৭টায় চিলাহাটগামী রূপসা, সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকাগামী চিত্রা ও সকাল সাড়ে ৯টায় পার্বতীপুরগামী রকেট ছাড়তে পারেনি।

আরও পড়ুন- দিনে দুবার প্লাবিত হয় সিডিএ আবাসিক এলাকা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম