ইউপি চেয়ারম্যান নাহিদ হত্যার ঘটনায় মামলা

খুলনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১২:১৯আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১২:১৯

নড়াইলের ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লাকে খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে নিহতের স্ত্রী পলি বেগম বাদী হয়ে খুলনার দিঘলিয়া থানায় মামলাটি করেন। মামলায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে রাজনৈতিক ও স্থানীয় কোন্দলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সূত্রটি ধরেই আপাতত তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি। কালিয়া থানা পুলিশের সহায়তা নিয়ে অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের স্ত্রী পলি বেগম জানান, দু’সন্তান নিয়ে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়িতে এসে দোতলার বেড রুমে ঘুমিয়ে থাকা স্বামীকে গুলি করে হত্যা করা হয়। এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেল। কিন্তু প্রশাসন কোনও অপরাধীকে ধরতে পারল না।

তিনি বলেন, ‘বাইরে খুন হলেও একটা সান্ত্বনা পাওয়া যেত। কিন্তু ঘরের মধ্যে থেকেও রক্ষা পেলেন না। মানুষতো এখন ঘরেও নিরাপদ নেই। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপদ ভাবা কঠিন।’

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ভোর রাত ৪টার দিকে সন্ত্রাসীরা খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে বাসায় ঘুমন্ত অবস্থায় খুন হন নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লা।
আরও পড়ুন:

‘আমি আর মিয়ানমারে ফিরতে চাই না’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম