চুয়াডাঙ্গায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৩:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৩:৩৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কামরুল ইসলামকে (২৫) হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। যাদবপুর-শ্যামপুর গ্রামের মাঝখানে পালুর ক্যানালে সোমবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের সোলাম উদ্দীনের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে কামরুল ইসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার পালুর ক্যানালের কাছে কৃষকরা মাঠে কাজ করার সময় লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে খুন করেছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

‘তিন ছেলেকে ধরে নিয়ে গেছে, নাতিকে হত্যা করেছে, আমি আছি নো-ম্যানস ল্যান্ডে ’ 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম