নড়াইলে ওসি, এসআইসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯

নড়াইল নড়াইলের লোহাগড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহাসহ, পাঁচ উপ-পরিদর্শক (এসআই), তিন এএসআই, চার পুলিশ কনস্টেবল, সদর হাসপাতালের এক চিকিৎসকসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বাদী হয়ে লোহাগড়া আমলি আদালতে এ মামলা করেন।

লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদের আদালতে মামলাটি করা হয়। মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম এবং নড়াইল সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার মঞ্জুরুল মোর্শেদ মুনকে। মামলার অন্য আসামিরা হলেন- এসআই নয়ন পাটোয়ারী, এসআই শিমুল কুমার দাশ, এসআই নাছির উদ্দিন আকন্দ, এসআই মিহির কান্তি পাল ও এসআই শাহিনুর রহমান এবং এএসআই মাসুদুর রহমান, এএসআই তানভীর হোসেন, এএসআই আব্দুল হাকিমসহ চার পুলিশ সদস্য।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩ আগস্ট রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভা নির্বাচনের আগে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলমের পক্ষে মতিয়ার রহমান কচুবাড়িয়া এলাকায় প্রচার চালানোর সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ শরিফুল ইসলামের ক্যাডার জাহাঙ্গীরকে স্থানীয় জনগন দুটি পিস্তল এবং ৭ রাউন্ড গুলিসহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন কাশিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমানকে লোহাগড়া থানা পুলিশ ডেকে নিয়ে থানার মধ্যে ওসিসহ পুলিশ সদস্যরা তাকে (মতিয়ার) বেদম মারধর করে। পরে আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও কর্মরত চিকিৎসক ডা. মঞ্জুরুল মোর্শেদ মুন রিপোর্টে কোনও আঘাতের চিহ্ন উল্লেখ করেননি।

মতিয়ার রহমান বলেন, কোনও কারন ছাড়াই সেদিন পুলিশ আমাকে বেদম মারধর করে এবং এ কাজে সহায়তা করে শেখ শরিফুল ইসলাম। লোহাগড়া থানা মামলা গ্রহণ না করায় এ মামলা দায়ের করতে বিলম্ব হলো। এছাড়া তৎকালীন ওসিসহ পুলিশ সদস্যরা লোহাগড়া থানায় কর্মরত থাকায় ভয়ে মামলা করার সাহস পাননি বলে মামলায় উল্লেখ করেন তিনি।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম