কোচিং ও গাইড বই বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী

খুলনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১

খুলনায় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না। কোনও নোট বা গাইড বই চলবে না। এগুলো বন্ধে আইন তৈরি করা হচ্ছে। এর সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।’

বুধবার (১৩ সেপ্টম্বর) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চল এর আয়োজন করে। এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার গুণগত মান, নৈতিকতার উন্নয়ন ও জঙ্গিবাদের বিরুদ্ধে মতবিনিময় হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষকরা যদি নৈতিকতা-আদর্শ-শিক্ষা থেকে বিচ্যুত হয় তাহলে দেশের সর্বনাশ। কেবল অর্থই নয়, মান-মর্যাদাই হচ্ছে শিক্ষকদের বড় সম্পদ। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিরতণের পাশাপাশি ভালো মানুষ হিসেবে তাদের তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা দিতে হবে। শ্রেণিকক্ষে তাদের আরও বেশি পাঠদান করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সরকার ইতোমধ্যে দেশে জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে পেরেছে। কিছু কিছু শিক্ষার্থী কানমন্ত্রে আকৃষ্ট হয়ে জঙ্গিবাদে জড়িত হয়েছে। আর যাতে দেশে জঙ্গিবাদ না আসতে পারে এ জন্য শিক্ষক-অভিভাবকসহ সবাইকে সর্তক থাকতে হবে ও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার পরিকল্পনা নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছে। আধুনিক যুগের অন্যতম হাতিয়ার হচ্ছে প্রযুক্তি। এজন্য ঘোষণা করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ও  গ্রহণ করা হয়েছে ভিশন ২০২১। ডিজিটাল ও উন্নত বাংলাদেশ বাস্তবায়নে যারা নেতৃত্ব দেবে সেই নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে হবে। শিক্ষকরা হচ্ছেন দেশের মূল নিয়ামক শক্তি। এ জন্য আমরা শিক্ষকদের মর্যাদা বাড়াতে চাই। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষকদের বেতন ইতোমধ্যে বাড়ানো হয়েছে। দেশের উন্নয়ন হলে সবারই সুযোগ সুবিধা বাড়বে।’

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক টি এম জাকির হোসেন। পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. মো. ওয়াহিদুজ্জামান।

আরও পড়ুন- চোখ হারিয়ে টেলিফোন অপারেটর পদে চাকরি পেলেন সিদ্দিকুর

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম