বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২২ বাংলাদেশি নারী-পুরুষ

বেনাপোল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১০

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২২ বাংলাদেশি নারী-পুরুষ ভারতে পাচার হওয়ার এক বছর পর এক শিশু, এক পুরুষ ও ২০ বাংলাদেশি নারীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতে তারা তালাস ও রেসকিউ ফাউন্ডেশন নামে শেল্টার হোমের হেফাজতে ছিল।

ফেরত আসা ২২ জন হলেন- কমলা বেগম, রাজিয়া, ফাতিমা খাতুন, রাবেয়া আক্তার, রিমা শেখ, নুর জাহান, আলিকা খাতুন, তাসলিমা খাতুন, লিপি খাতুন, সুবর্না আক্তার, লইয়া, শান্তি, রুকসানা, আসমা শেখ, নুসরাত জাহান, ফাতিমা সিকদার, মুক্তা, শিউলী খাতুন, লাভলী, জবেদা খাতুন, মিম শেখ ও রাজু আহমেদ। তাদের বাড়ি খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ ওমর শরীফ জানান, কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখান থেকে তালাশ ও রেসকিউ ফাউন্ডেশন নামে দুটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত আনা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদেরকে গ্রহণ করে ঠিকানা নামক একটি শেল্টার হোমে রেখে পর্যায়ক্রমে পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম