ঝিনাইদহে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক তিন

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১০

আটককৃতরা ঝিনাইদহ সদরে একটি চালের দোকান থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিনসহ তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে শহরের বাঘা যতিন সড়কে  মধু এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে ওই চাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের মধু এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকানে  খাদ্য গুদামের সরকারি চাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানের গুদাম থেকে ২০০ বস্তা চাল জব্দ করা হয়। তখন দোকানের মালিক পালিয়ে গেলেও দুই কর্মচারীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৬ ঝিনাইদহের সদস্যরা।

আরও পড়ুন:
প্রতিদিন কেজিতে ২ টাকা করে বেড়েছে চালের দাম

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের