চালের মূল্যবৃদ্ধি, খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি খুলনা বিএনপি’র

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩

খুলনা লাগামহীনভাবে চালের মূল্যবৃদ্ধির জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অযোগ্য দাবি করে অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন খুলনা মহানগর বিএনপির নেতারা। দলটির নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

মহানগর বিএনপি সহ দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেছেন, ‘অযোগ্যতার দায় এড়াতে খাদ্যমন্ত্রী এখন চালের মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করছেন। দেশের বাজারে চালের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ১০ টাকায় চাল খাওয়ানোর কথা থাকলেও এখন খুচরা বাজারে চালের কেজি ১০০ টাকা ছুঁই ছুঁই।’
সরকারি দলের লাগামহীন দুর্নীতির কারণে চালের দাম বেড়েছে উল্লেখ করে নেতারা আরও বলেন, ‘দেশের মানুষ এখন চরম বিপাকে রয়েছে। কিন্তু সরকার তা স্বীকার করতে চায় না। তারা নিজেদের অযোগ্যতা ও দুর্নীতি অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। এমন সংকটময় পরিস্থিতি তৈরি করার দায়ে খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক এমপি এম নুরুল ইসলাম দাদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম