নিলাম বন্ধ থাকায় সুন্দরবনে নষ্ট হচ্ছে শত শত নৌকা ও কয়েক লাখ টাকার কাঠ

আবুল হাসান, মংলা
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৯

নিলাম বন্ধ থাকায় সুন্দরবনে নষ্ট হচ্ছে শত শত নৌকা ও কয়েক লাখ টাকার কাঠ (ছবি: প্রতিনিধি) আট বছর ধরে নিলাম বন্ধ থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে সুন্দরবন বিভাগে জব্দ করা লাখ লাখ ঘনফুট সুন্দরী ও পশুর কাঠ পড়ে আছে। একইসঙ্গে নষ্ট হচ্ছে শত শত ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা। বনবিভাগও কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্রমতে, সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের আওতাধীন স্টেশন ও টহল ফাঁড়িগুলোতে লাখ লাখ ঘন ফুট সুন্দরী ও পশুর কাঠ এবং শত শত ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা দীর্ঘদিন ধরে পড়ে আছে। সংশ্লিষ্টদের উদাসীনতা ও আইনি জটিলতায় ২০০৯ সাল থেকে এগুলো নিলামে তোলা যাচ্ছে না।

সূত্র আরও  জানায়, বনবিভাগ বিভিন্ন সময় অভিযান চালিয়ে বনের ভেতর ও সংলগ্ন এলাকা থেকে চোরাকারবারিদের ব্যবহৃত ট্রলার ও নৌকা আটক করে থাকে। সুন্দরবনের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের ঢাংমারী, চাঁদপাই, জিউধরা, শরনখোলার বগি, সুপাতি ও দুবলা ফরেস্ট স্টেশনে জব্দ পাঁচ শতাধিক নৌকা ও ট্রলার রয়েছে। আর সুন্দরবনের পশ্চিম বিভাগে জব্দ নৌযানের সংখ্যা এর প্রায় দ্বিগুণ। অযত্ম-অবহেলায় এসব ট্রলার ও নৌকা নষ্ট হয়ে যাচ্ছে। এসব ট্রলার ও নৌকা এখন স্টেশন ও টহল ফাঁড়ির বনরক্ষীদের কাছে অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। নিলাম বন্ধ থাকায় নষ্ট হয়ে শত শত নৌকা ও লাখ লাখ টাকার কাঠ (ছবি: প্রতিনিধি)

চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাংমারী, চাঁদপাই ও জিউধরা স্টেশনের আওতাধীন টহল ফাঁড়িতে অন্তত ২৮৩টি নৌকা ও ট্রলার আটক রয়েছে। এর মধ্যে ৫০টি ইঞ্জিনচালিত ট্রলার রয়েছে।’

এসব ট্রলার ও নৌকা নিলামে তুললে বনবিভাগের লাখ লাখ টাকা রাজস্ব আয় হতো। জব্দ ট্রলার ও নৌকাগুলো নিলামে বিক্রি করলে চোরাকারবারি চক্রের সদস্যরা কমমূল্যে কিনে তা আবার চোরাচালান কাজে ব্যবহার করবে এমন ধারণা বনবিভাগের। আর এ কারণে আটক ট্রলার ও নৌকাগুলো নিলামে বিক্রি করা হচ্ছে না বলে বাংলা ট্রিবিউনকে জানান চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান। তিনি আরও বলেন, ‘২০০৯ সাল থেকে সুন্দরী ও পশুর কাঠের নিলাম বন্ধ রয়েছে। নিলামের সুযোগে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের প্রবণতা বেড়ে যেতে পারে সন্দেহে সরকার এই সিদ্ধান্ত নেয়।’  

জব্দ সুন্দরী ও পশুর কাঠ নিলামে বিক্রির অনুমতি দিলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব পেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। কিন্তু নিলাম বন্ধ থাকায় এগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন- পূজার আনন্দ আমার পরিবারে নাই: রসরাজ দাস


/এএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের