দুর্গাপূজা, আশুরা ও ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে সোমবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত ৬ দিন দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এ বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল সি অ্যান্ড এফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা, আশুরা ও ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় বুধবার থেকে সোমবার পর্যন্ত পেট্রাপোল বন্দরের সব কাজ বন্ধ থাকবে। বন্ধের বিষয়টি ভারতীয় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ কাস্টসম ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মৌলা জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা,গান্ধীর জন্মদিন ও আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে বুধবার থেকে সোমবার আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।








