দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে আসছে ভারতীয় নাগরিক

বেনাপোল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৬

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে আসছে ভারতীয় নাগরিক দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিকরা পূজা উৎসব পালন করতে আসছে বাংলাদশে। গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় ১০ হাজার ভারতীয় পাসপোর্ট যাত্রী পূজা উদযাপন করতে এসেছে বাংলাদশে।

জানা যায়,  আগতদের অধিকাংশের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে অধিকাংশ লোকজন বাংলাদেশের নড়াইল, যশোর, ফরিদপুর, বরিশাল ও চট্টগ্রামে যাচ্ছেন। বেনাপোল থেকে কেউ দূর পাল্লার বাসে কেউ বা লোকাল বাসে যাচ্ছেন। আগতদের অধিকাংশের বাপ দাদার ভিটবাড়ি রয়েছে এ দেশে।  

বেনাপোল চেকপোস্টে এসব পাসপোর্ট যাত্রীদের দ্রুত কাজ করে দেওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন আলাদা কাউন্টার খুলেছেন।

এদিকে, পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে অনেকেই আবার ভারতে যাচ্ছেন পূজা দেখতে। ভারতে গমনকারী বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর সংখ্যাও অনেক বেশি।

পুলিশ ইমিগ্রশন সূত্রে জান গেছে, গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৭ হাজার ৩২০ জন বাংলাদেশি নাগরিক ভারতে গেছে। 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, ভারত থেকে এবার ভারতীয় পাসপোর্ট যাত্রীদের আগমন অনেক বেশী। আগতরা অনেকেই দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে। তবে বাংলাদেশ থেকে অনেকেই আবার ভারত যাচ্ছেন পূজা দেখতে ।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা যাতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে কোন ধরনের হয়রানি না হয় সেজন্য চেকপোস্টে দায়িত্বরত অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম