ইয়াবা সেবনের অভিযোগে পুলিশ সদস্যসহ তিন জনের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৯:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২১:৫৪

ইয়াবা সেবনের অভিযোগে তিনজন আটক

ঝালকাঠিতে ইয়াবা সেবনের অভিযোগে এক পুলিশ সদস্যসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে শহরের কলেজ মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের কীর্ত্তিপাশা গ্রামের নিরোধ দাসের ছেলে পুলিশ সদস্য সুজয় দাস (৩৫), একই গ্রামের বেল্লাল সরদারের ছেলে সুজন সরদার (২২) এবং শহরতলীর বিকনা গ্রামের রব মৃধার ছেলে সাইদুল মৃধা (৪০)।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত রাত ১০টা দিকে তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

পরিদর্শক কামরুজ্জামান আরও জানান, দণ্ডিত পুলিশ সদস্য সুজয় ঢাকার পুলিশ লাইনে কনস্টবল পদে কর্মরত আছে। পূজার ছুটিতে সে গ্রামের বাড়িতে এসে ইয়াবা সেবন করার সময় পরে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম