বেনাপোলে বিষাক্ত অ্যালকোহল পানে দুই জনের মৃত্যুর অভিযোগ

বেনাপোল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ০৯:০৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৯:১০

যশোর বেনাপোলে বিষাক্ত অ্যালকোহল পান করে দুই জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একই কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন আরও তিনজন। বেনাপোল বন্দর থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।   

নিহত দুই ব্যক্তির নাম কামরুল হাসান ঝড় (৫০) ও ইদ্রিস আলী ইদে (৫৬)। অসুস্থ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন মোসলেম আলী (৫৫), মোমরেজ (২৬) ও আরিফুল ইসলাম (৩০)।

এলাকাবাসী জানায়, শাখারীপোতা বাজারের দক্ষিণ পাশে টিনের ঘরে কবিরাজ মহিউদ্দিনের হয়রত খানজাহান হোমিও অ্যান্ড হারবাল চিকিৎসালয়ে বিষাক্ত অ্যালকোহল পান করার ঘটনা ঘটে।  বিষক্রিয়ায় শাখারীপোতা গ্রামের ফতরী মোড়লের ছেলে ইদ্রিস আলী ইদে ২ অক্টোবর মারা যান। পরের দিন একই গ্রামের জগত আলীর ছেলে কামরুল হাসান ঝড় মারা যান। মৃতের চাচা শফি উদ্দিন জানান ঝড়ের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তবে শাখারীপোতা বাজার কমিটির সেক্রেটারি রেজাউল ইসলাম চান্দু বলেন, মহিউদ্দিন কবিরাজের দোকান থেকে অ্যালকোহল পানে বিষক্রিয়ায় এদের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে মহিউদ্দিন এই বাজারে ডাক্তারি করছেন। তবে গত দেড় মাস আগে থেকে সে অ্যালকোহল বিক্রি শুরু করেছে বলে আজ জেনেছি। তার এই অ্যালকোহল বিক্রির জন্য ১০/১২ জন সেলসম্যান রয়েছে এবং গোপনে প্রায় তিন থেকে চারশ ব্যক্তির কাছে এটা বিক্রি করে থাকে। ঘটনার পর থেকে মহিউদ্দিন কবিরাজের দোকান বন্ধ রয়েছে।’

ঘটনার সত্যতা যাচায়ের জন্য মহিউদ্দিন কবিরাজের সাইন বোর্ডে লেখা দুটি মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে  বাহাদুরপুর ইউপি সদস্য লুৎফর রহমান মিন্টু জানান, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে শুনেছি এলাকায় দুই জনের মৃত্যু হয়েছে। সঠিক কারণ এলাকায় ফিরলে বলতে পারবো।’

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহিন দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তদন্তের পর অ্যালকোহল বিক্রির বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন- আদালতের নির্দেশ সত্ত্বেও হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা দেননি মেয়র আরিফ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী