ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২০

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১০:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১১:০৮

চুয়াডাঙ্গায় আটককৃতরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৯ নারী ও শিশুসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের মকসেদপুরের মানব মণ্ডল (৪০), গোয়াল গ্রামের কংকন সরকার (৩০), চকশী গ্রামের বিষ্ণু বিরাগী (৩১), বাসুদেবপুরের অনিমেষ বিশ্বাস (২৪), পাটকেল বাড়িয়া গ্রামের মহানন্দ্র মন্ডল (১৫),বাটিকামারী গ্রামের নবীন মণ্ডল (২২), কলি গ্রামের সমিরন মণ্ডল (১৭), একই গ্রামের বিলাস বিশ্বাস (১৯),  নিশিন্দ্রপুর গ্রামের নিয়াজ সরকার (২৩), নয়াকান্দি গ্রামের অনন্ত বিরাগী (৩৩) ও তার স্ত্রী রমিলা বিরাগী (৩০), একই গ্রামের ডলি মণ্ডল (৬৬), বাঘাদিয়া গ্রামের কাকুলি মণ্ডল (৩৩), টিকাইডাঙ্গা গ্রামের শ্যামলী বিশ্বাস (২৫), গায়েন্দা গ্রামের নিলিমা মণ্ডল (৩৯), তার শিশু কন্যা পূর্ণা মণ্ডল (৬), দলিরপার গ্রামের রিনা বিশ্বাস (৪৬) ও বাঁকেমারী গ্রামের হাসি (৫৬)। শরিয়তপুরের কৃষ্ণ পাল (৬৪) ও তার স্ত্রী আলো রানী পাল (৫৬)।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, শনিবার রাতে উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতের দালালের মাধ্যমে অনুপ্রবেশের সময় নাটুদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ২০ জনকে  আটক করে। এদের মধ্যে থাকা শিশুটিকে বাদ দিয়ে ১৯ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে রাতেই মামলা হয়েছে।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম