কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১২:০৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১২:০৯

কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর রাকিবুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বাধবাজার ক্যাম্পের কাছে কালীগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাকিবুল ইসলাম উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল খালেক জানান, উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের রাকিবুল দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুরে শ্বশুরবাড়িতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাকিবের শ্বশুরবাড়ির লোকজন ও পরিবারের সদস্যরা স্থানীয় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয়রা কালীগঙ্গা নদীর মধ্যে একটি লাশ দেখতে পায়। পরে রাকিবুলের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত চার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম