কুষ্টিয়ায় ইলিশ ধরার দায়ে ৩ জেলের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৯:০৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৯:১৬

কুষ্টিয়ায় ইলিশ ধরার দায়ে ৩ জেলের কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলেদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত তিন জেলে হলেন— মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের একেন প্রামানিক (৪২), একই গ্রামের আকমাল হোসেন (৩৮) ও সাহেবনগর গ্রামের  মছিরুল ইসলাম (২৮)।

শুক্রবার ভোরে মিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ইউএনও জামাল আহমেদ বলেন, ‘শুক্রবার ভোরে পদ্মা নদীতে অভিযান চালানোর সময় সরকারি আইন অমান্য করে মাছ ধরতে ব্যবহৃত কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘জব্দ করা ২০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এসময় জব্দ করা প্রায় ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম