নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার অবদান অগ্রগণ্য: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৩:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:২৩

যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজে অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করছেন এমপি কাজী নাবিল আহমেদ যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়নের অংশ হিসেবে যশোর সদরেও ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ  যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজে চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হলো। বর্তমান সরকার নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিরামহীন কাজ করছে। বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অগ্রগণ্য।’

বুধবার (১৮ অক্টোবর) সকালে যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজের নতুন চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঐকান্তিক প্রচেষ্টায় খুব অল্প সময়ে যশোরসহ বিভিন্ন এলাকায় অ্যাকাডেমিক ভবনগুলো নির্মাণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন এমপি নাবিল।

কলেজ কর্তৃপক্ষ জানান, যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রচেষ্টায় ২০১৫ সালে নভেম্বরে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের জুলাই মাসে আরও ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলার কাজ শুরু হয়।

৩৮শ’ স্কয়ার ফিট আয়তনের এই ভবনে ক্লাসরুম ছাড়াও রয়েছে একটি কম্পিউটার ল্যাব, একটি হল রুম, একটি কনফারেন্স রুম এবং একটি ক্যান্টিন।

যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজের নতুন অ্যাকাডেমিক ভবন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন জানান, কলেজে ইন্টারমিডিয়েট ছাড়াও ১০টি বিষয়ে অনার্স বিভাগ রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীও রয়েছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় আগে মেয়েদের ক্লাসের জন্যে অপেক্ষা করতে হতো। এখন আর সেই সমস্যা নেই।’

অ্যাকাডেমিক ভবন উদ্বোধনের সময় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ, উপাধ্যক্ষ ড.শাহানাজ পারভীন, জেলা আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ কচি, সুখেন মজুমদার, সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মঈনুদ্দিন মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান, যুবলীগ সদর উপজেলার আহ্বায়ক অশোক বোস, শহর যুবলীগ নেতা মেহবুব রহমান ম্যানসেলসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, এমপি কাজী নাবিল আহমেদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি।
আরও পড়ুন:

‘আ.লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম