নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্য আটক

নড়াইল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১৮:৫০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:৫০

আটক মোটরসাইকেল চোর চক্রে ছয় সদস্য

নড়াইলে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুপুরে চোর চক্রের ছয় সদস্যের বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ।

আটককৃতরা হলো-নড়াইল সদর উপজেলার তারাশি গ্রামের হারুন বিশ্বাস (৪০), মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি শহরের কুড়িগ্রামের শাহিন শেখ (৪০), চরবিলার বাদশা মণ্ডল (৫০), সীমাখালির আব্দুস সালাম মোল্লা (৬০)এবং যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের আশরাফুল আলম (৩৭)ও একই গ্রামের শহিদুল ইসলাম (৪৫)।

আটক চোরদের কাছ থেকে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 আরও পড়তে পারেন: ফেনীতে আটক রোহিঙ্গা যুবককে শরণার্থী ক্যাম্পে ফেরত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম