মেহেরপুর সীমান্তে ছয় রোহিঙ্গা আটক

মেহেরপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১১:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১২:৫০

আটক রোহিঙ্গা পরিবার মেহেরপুর সীমান্তে ভারত থেকে আসা একই পরিবারের ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) ভোরে তারা মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃতদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পুশ ইন করেছে।

আটককৃতরা হচ্ছে, আব্দুল গণি (৩৫) ও তার স্ত্রী সালেহা খাতুন (৩৫) এবং তাদের চার সন্তান, জাহাঙ্গীর গণি (১০), নুর কলিমা (৬) সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল গণি তার স্ত্রী ও চার সন্তান নিয়ে সীমান্ত দিয়ে বুধবার ভোরে বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় লোকজন তাদেরকে মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। এরপর পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়।   

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা এখন পুলিশ হেফাজতে আছে।

রোহিঙ্গা আব্দুল গণি বলেন, ছয় মাস আগে তিনি পরিবার নিয়ে ভারতে গিয়েছিলেন। এক সপ্তাহ আগে তাদের আটক করে নদীয়ার পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরে বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করে দেয়। এখন তিনি পরিবার নিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যেতে আগ্রহী।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম