অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৫ জন আটক

বেনাপোল প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৪:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৪:১০

সীমান্ত বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে সাদীপুর গ্রামের বেলতলার মোড় থেকে তাদের আটক করেন।

আটকদের মধ্যে ছয় পুরুষ, ছয় নারী ও তিন শিশু রয়েছে। 

বিজিবি জানায়, গোপন খবর আসে অবৈধপথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদীপুর গ্রামের বেলতলার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিন শিশুসহ ১৫ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। 

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন- মেহেরপুর সীমান্তে ছয় রোহিঙ্গা আটক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান