রাস্তায় গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১০:২৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১০:২৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দর্শনা-আকন্দবাড়িয়া সড়কে গাছ কেটে ফেলে একটি ট্রাক ও একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মাইক্রোবাসের চালককে কুপিয়ে জখম করে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে দর্শনা-আকুন্দবাড়িয়া সড়কের তেলপাম্পের কাছে ডাকাতির এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ওই মাইক্রোবাসের যাত্রী দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু জানান, দলীয় একটি সভা শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক্রোবাসে করে দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। এসময় আকন্দবাড়ীয়া এলাকার তেলপাম্পের কাছে পৌঁছালে তারা দেখতে পান, সড়কে গাছ ফেলে একটি ট্রাকে ডাকাতি চালাচ্ছে ডাকাত দল। এসময় বিষয়টি বুঝতে পেরে মাইক্রোচালক রাসেল দ্রুত ব্যাকগিয়ার দিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ডাকাত দল ছুটে এসে মাইক্রোবাসের গতিরোধ করে। তারা মাইক্রোচালক রাসেলের ডানহাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে।

সাজু আহম্মেদ রিংকু দাবি করেন, সংঘবদ্ধ ডাকাতদল মাইক্রোবাসে থাকা চার ছাত্রলীগ নেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানার হাতে থাকা চারটি স্বর্ণের আংটিসহ তার কাছে থাকা ৫০ হাজার ছিনিয়ে নেয়। এ ছাড়া অপর দুই ছাত্রলীগ নেতা ওয়াসিম ও শামিমের মোবাইলফোন দুটি ছিনিয়ে নেয়।

বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসনুন আলম জানান, ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- সপ্তাহে ১৫ কেজি স্বর্ণ আনতো তিন ভাইয়ের সিন্ডিকেট

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম