ঝিনাইদহে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৫

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১৪:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৪:৪৫

ঝিনাইদহ ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ছয় বিএনপি-জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে সদর থেকে ৪ বিএনপি কর্মীসহ ১৭ জন,হরিণাকুন্ডু থেকে ১ বিএনপি কর্মীসহ ৪ জন, শৈলকুপায় ৮ জন, মহেশপুর থেকে ২ জন ও কোটচাঁদপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘অভিযানে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’

আরও পড়ুন: গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে কুপিয়ে আহত

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম