পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ইউপি সদস্যসহ আটক ৫

বেনাপোল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১২:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১২:৫৯

পুলিশ যশোরের শার্শা উপজেলার টেংরা গ্রামে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় ইউপি সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় আহত পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।  আহত কর্মকর্তারা হলেন, আলাউদ্দিন ও কামরুজ্জামান।

আহত পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘আমি চার সদস্যের ফোর্স নিয়ে শুক্রবার অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুখে (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করি। এসময় অন্য মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে আমাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। তাদের লাঠির আঘাতে আমার ও আলাউদ্দিনের মাথা ফেটে যায়। পরে থানায় খবর দেওয়া হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’ 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, এ ঘটনায় মোজাম গাজী নামে এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম