কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৪:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৪:৩৪

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইমরান (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালবাজারসংলগ্ন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় শ্যামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হানিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শিশু ইমরানের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে গোয়ালবাজার এলাকার প্রবাসী খাইরুল ইসলামের ছেলে।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ হানিফ জানান, ইমরান বাড়িসংলগ্ন সড়ক দিয়ে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ইমরান গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান