বর্ণিল আয়োজনে চলছে কাত্যায়নী পূজা

মাগুরা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১২:০৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১২:০৬

মাগুরা কাত্যায়নী পূজা  বর্ণিল আলো ও আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় চলছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। আজ রবিবার এ পূজার নবমী। ধর্ম-বর্ণ নির্বিশেষে শনিবার রাতভর মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দেখেছে লোকজন। মণ্ডপগুলোয় ছিল উপচে পড়া ভিড়। শুধু দেশের বিভিন্ন অঞ্চল থেকে নয়,প্রতিবেশী দেশ ভারত থেকেও পূজা দেখতে এসেছে অনেকে।

মাগুরা শহরে শনিবার সন্ধ্যা থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সারারাত  ধরে চলেছে উৎসব এবং পূজা দর্শন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া কাত্যায়নী পূজা সোমবার (৩০ অক্টোবর) দশমীর মাধ্যমে শেষ হবে।

পশ্চিমবঙ্গের বারাসাত থেকে পূজা দেখতে এসেছেন পূজন সরকার। সারারাত ঘুরে বেরিয়েছেন মাগুরা শহরে। তিনি বলেন, ‘এই উৎসবে না এলে বাংলাদেশ সম্পর্কে আমার ভুল ধারণা থেকে যেতো। এখানে এসে বুঝতে পারছি সত্যিই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে।’

মাগুরা কাত্যায়নী পূজা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসা একদল শিক্ষার্থীকে গান গাইতে গাইতে বিভিন্ন মণ্ডপে ঘুরতে দেখা গেছে। এ দলেরই একজন আসিফ বলেন, ‘মাগুরার এক বন্ধুর আমন্ত্রণে আমরা দশজন কাত্যায়নী পূজা দেখতে এসেছি। এরকম রাতভর আলোর উৎসব আগে দেখিনি।’

স্থানীয় নতুন বাজার এলাকার বাসিন্দা সমীর দাস বলেন,‘গত তিনদিন ধরে আমার বাড়ি অতিথিতে ভরপুর। কিন্তু কারও কোনও সমস্যা হচ্ছে না। সবাই মিলে উপভোগ করছি এ উৎসব।’

সংস্কৃতিকর্মী মোখলেছুর রহমান বলেন,‘ধর্ম যার যার উৎসব সবার- এই কথাটির যথার্থতা প্রমাণ করে মাগুরার কাত্যায়নী উৎসব। সবাই সবাইকে সহযোগিতা না করলে নির্বিঘ্নে লাখ লাখ মানুষের পক্ষে সারারাত উৎসব উপভোগ সম্ভব হতো না। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।’

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম