সীমান্ত থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৭:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:০৫

আটক ৯ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঝিকাবাড়ি গ্রামের আদান বৈরাগীর স্ত্রী তাপসী বৈরাগী (৩৮),ছেলে অসীম বৈরাগী (২৫), হৃদয় বৈরাগী (২২), বাবলু বৈরাগীর মেয়ে তনু বৈরাগী (২৩), ছেলে রাহুল বৈরাগী (১০), মৃত নিখিল বৈরাগীর স্ত্রী সন্ধ্যা বৈরাগী (৩৮), মেয়ে সঙ্গীতা বৈরাগী (২২), স্বরজিত বিশ্বাসের স্ত্রী চম্পা বিশ্বাস (২৬) ও মেয়ে অনুশকা বিশ্বাস (৫)।

বিজিবি জানায়, দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু লোকজন দেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। আটকের পর তাদেরকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আটকদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:

নাচোলে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম