ঝিনাইদহে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালালেন পুলিশ কর্মকর্তা

ঝিনাইদহ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ২৩:২৭আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২৩:২৭

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুরে ধাওয়া দিয়ে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে গ্রামবাসী। বুধবার রাত ৯টার দিকে কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কওসার আলম ঘটনাটি অস্বীকার করেছেন।

ঝাড়ু নিয়ে গ্রামবাসীর বিক্ষোভ জানা যায়, বুধবার রাত ৯টার দিকে কাশিপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহবধূ চালিতা বেগম তার বাড়িতে আসার কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি ওই গৃহবধূ গ্রামবাসীকে জানালে গ্রামের শতাধিক নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে এসআই কওসার আলমকে ধাওয়া করে। তখন সে মোটরসাইকেলের হেডলাইট বন্ধ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর গ্রামের অসংখ্য নারী-পুরুষ কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক অবরোধসহ ঝাড়ু মিছিল করেন। সে সময় তারা ‘পুলিশের অত্যাচার-নির্যাতন বন্ধ কর, করতে হবে’, বলে স্লোগান দেয় এবং বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী চালিতা বেগম, সাইদুল ইসলাম স্ত্রী শিউলি বেগম, মিন্টু মিয়ার স্ত্রী চেয়ারী খাতুনসহ একাধিক ব্যক্তি জানান, পুলিশ প্রায়ই তাদের গ্রামে সাদা পোশাকে এসে যার তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। থানার এসআই কওসার আলম প্রায় রাতেই সাদা পোশাকে এসে তাদের বিভিন্ন ভাবে হয়রানিও করে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কওসার আলম বলেন, ‘আমি সেখানে যাইনি। ঘটনা সম্পর্কেও আমি কিছুই জানি না। আমাকে কেউ ধাওয়াও করেনি।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঘটনা কতটুকু কি তা জানি না। তবে সেখানে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম