চট্টগ্রাম থেকে চুরি হওয়া ডিজেলসহ ট্যাংকার খুলনায় জব্দ

খুলনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১১:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১২:৪২

চট্টগ্রাম থেকে চুরি হওয়া ডিজেলসহ ট্যাংকার খুলনায় জব্দ চট্টগ্রাম থেকে চুরি হওয়া দেড় লাখ লিটার ডিজেলসহ ট্যাংকার ‘এমটি রাইদা’ খুলনায় জব্দ করেছে র‌্যাব ৬ এর সদস্যরা। রবিবার (৫ নভেম্বর) ভোররাতে ক্রিসেন্ট জুট মিল এলাকায় ভৈরব নদ থেকে ট্যাংকারটি জব্দ করা হয়। এ সময় ট্যাংকারে থাকা ১৪ সন্দেহভাজনকে আটক করা হয়। পরে চোরাই তেলের ক্রেতা সুমনকেও আটক করে র‌্যাব।
র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিনগত রাতে খবর পেয়ে র‌্যাব ৬ এর সদস্যরা খালিশপুর এলাকায় ভৈরব নদে তল্লাশি চালায়। রাত ২টার দিকে ক্রিসেন্ট জুট মিলের পেছনে ভৈরব নদের মাঝখানে এমটি রাইদা নামে একটি ট্যাংকার পাওয়া যায়। ওই ট্যাংকারটির ধারণ ক্ষমতা ২০ লাখ লিটার। এটি ২৭ অক্টোবর থেকে এখানে রয়েছে। ইতোমধ্যেই ট্যাংকার থেকে তেল বিক্রি করাসহ বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ট্যাংকারে থাকা ১৪ জনকে র‌্যাব হেফাজতে রাখা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদে ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে চুরি হওয়া তেল সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এরপর এই চোরাই তেলের ক্রেতা সুমনকে আটক করা হয়। ট্যাংকারটিতে সরকারিভাবে আনা তেলও রয়েছে। যা সোমবার খালাস করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেল উদ্ধার করা হচ্ছে। এ পর্যন্ত ছয় হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:
আশ্রয়ণ কেন্দ্রে নয়, বাপ-দাদার জমিতেই বসতি চান সাঁওতালরা

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম