সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার (৬ নভেম্বর) সকালের দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীর কৈখালী খাল থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি পাইপ গান, একটি কাটা রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বলেন, ‘অস্ত্রসহ আটক শরিফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে । তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: টঙ্গীতে হত্যা মামলায় একজনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন








