বাগেরহাটে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে সমন জারি

বাগেরহাট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

বাগেরহাট বাগেরহাটে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে শহরের শালতলা এলাকার জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা রানী মণ্ডলের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। ভুক্তভোগী বিষ্ণুপদ পালের দায়ের করা মামলায় বাগেরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোমবার এ সমন জারি করেন।
আজ মঙ্গলবার বাদীপক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশে বাগেরহাট ডিবি পুলিশের ওসি মো. ইউনুস আলী অর্থ আত্মসাতের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, বাগেরহাট জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার কথা বলে ২০১৪ সালের ৪ এপ্রিল শহরের হাড়িখালী এলাকার বিষ্ণু পদ পালকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এর কিছুদিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা রানী মণ্ডল চাকরি স্থায়ীকরণের কথা বলে বিষ্ণু পদ পালের কাছে দুই লাখ টাকা দাবি করেন। চাকরি পাওয়ার আশায় বিষ্ণু পদ পাল শেষ সম্বল জমি বিক্রি করে শুকলা রানী মণ্ডলের কথা মতো তার স্বামী বিবেকানন্দ সমাদ্দারের হাতে দুই লাখ টাকা তুলে দেন। পরে নিয়োগ পরীক্ষার সময় প্রশ্নপত্র এনে দেওয়ার কথা বলে বিষ্ণু পদ পালের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেন প্রধান শিক্ষিকা শুকলা। বাধ্য হয়ে বিষ্ণু পদ ১০ হাজার টাকা দিয়ে ফাঁস করা ওই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষায় অংশ নেন। কিন্তু পরীক্ষা শেষে বিদ্যালয়ে নৈশ্য প্রহরী পদে অন্য এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সর্বস্ব হারিয়ে বিষ্ণু প্রধান শিক্ষিকা শুকলা রানীর কাছে টাকা ফেরত চান। এ সময় শুকলা রানী মণ্ডলের স্বামী বিবেকান্দ বেশি বুঝলে জেলের ঘানি টানতে হবে বলে বিষ্ণু পালকে হুমকি দেন। পরবর্তীতে বিষ্ণুকে সদর উপজেলার ডেমা কাশিমপুর স্কুলে চাকরি দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। পরে সেখানেও চাকরি দিতে না পেরে শুকলা রানী টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

বিষ্ণু পদ পাল সাংবাদিকদের কাছে অভিযোগ করে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবার রেখে যাওয়া শেষ সম্বল জমি বিক্রি করে নৈশ প্রহরী পদে চাকরির জন্য শুকলা ম্যাডামকে টাকা দিয়েছি। সব হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে আমি এখন মানবেতর জীবনযাপন করছি। আমি টাকা ফেরতসহ অর্থ আত্মসাতকারী শুকলা রানী ও তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শুকলা রানী মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। আমি তাকে ৩০ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার দিয়েছি।’

আরও পড়ুন:

চবির প্রশাসনিক ভবনে ছাত্রলীগের ভাঙচুরের অভিযোগ 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম