কয়রায় র‌্যাব পরিচয়ে অপহরণ, গুলিবিদ্ধ একজন

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১০:৫৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১০:৫৬

অপহরণ খুলনার কয়রা উপজেলার হরিয়াপুর এলাকায় একটি বাড়িতে ঢুকে র‌্যাব পরিচয়ে দুই ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় ছোট ভাই ধীরেশ মাহত পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। আর বড় ভাই জ্যোতি প্রসাদ মাহতকে নিয়ে অপহরণকারীরা সুন্দরবনের দিকে চলে গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর রাতে এই ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবীর জানান, ভোর রাতে হরিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে র‌্যাব পরিচয়ে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং গুলিবিদ্ধ ধীরেশকে উদ্ধার করে জয়গির মহল হাসপাতালে ভর্তি করে। জ্যোতি প্রসাদের সন্ধান পেতে পুলিশ তৎপর রয়েছে। আসল ঘটনাও জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ভোর রাত ৩টার দিকে সশস্ত্র ও কালো পোশাক পরিহিত ৬/৭ জনের একটি দল মৃত মতিলাল মাহতের বাড়িতে যায়। তারা র‌্যাব পরিচয়ে প্রথমে জ্যোতিকে ডেকে তোলে। এরপর জ্যোতিকে দিয়ে ছোট ভাই ধীরেশ ডেকে তোলে এবং বাইরে আনে। এক পর্যায়ে ধীরেশ বিষয়টি নিয়ে সন্দেহ করেন এবং দৌড়ে পালাতে যান। এ সময় তাকে লক্ষ্য করে ওই দলের সদস্যরা গুলি করে। গুলি ধীরেশের পায়ে বিদ্ধ হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম