খুলনা মাতালেন মমতাজ

খুলনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ০২:৫৪আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ০৩:০১

খুলনা মাতালেন মমতাজ জনপ্রিয় ফোক শিল্পী ও সংসদ সদস্য মমতাজের গানের তালে আনন্দে ভাসল খুলনা। বুকটা ফাইটা যায়, বন্ধু তুইরে ও লোকাল বাসসহ জনপ্রিয় সব গানে নগরীর শিববাড়ী মোড়ে এক কনসার্টে দর্শকরা হয়ে ওঠে আনন্দে মাতোয়ারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহীদ শেখ আবু নাসের গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মমতাজ ছাড়াও গান পরিবেশন করেন ইন্ডিয়ান আইডলের অমিত পাল, লোকাল শিল্পি রেশমা ও চুমকিসহ আরও অনেকে। আগামীকাল শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হবে।

খুলনা মাতালেন মমতাজ কনসার্টের আগে সন্ধ্যায় টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক জার্সি ও ট্রফি উন্মোচন করেন। এসময় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এমপি, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিসিবির খুলনা বিভাগীয় পরিচালক শেখ সোহেল ও শেখ রুবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। এসময় কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবীর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারও উপস্থিত ছিলেন।

খুলনা মাতালেন মমতাজ প্রসঙ্গত, এ টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের ৮টি ও প্রথম বিভাগ লিগের ৮টিসহ মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় পঞ্চবীথি ক্রীড়া চক্র বনাম কাশিপুর ক্রিকেট একাডেমি অংশ নেবে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট শুরু হচ্ছে। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম