যবিপ্রবি থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

যশোর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৮:০৫


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে ছাত্রলীগ নেতা হোসাইন ইছাদকে অস্ত্রসহ আটক করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার কিছু সময় আগে ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশ।
আটক ইছাদ বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ৩টার কিছু আগে ইছাদ ও তার কয়েকজন সহযোগী একাডেমিক ভবনের সামনে ঘোরাফেরা করছিলেন। এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পুলিশ ইছাদের শরীরে তল্লাশি করে অস্ত্র,গুলি ও ম্যাগাজিন পায়। পরে তাকে আটক করে বাকিদের ছেড়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান বলেন, ‘এই বিষয়ে আপনাকে পরে ফোনে জানিয়ে দেবো।' কিন্তু পরে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মিজানুর রহমানও বলেন, ‘এই বিষয়ে নিয়ে পরে কথা বলবো।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানিয়েছেন, ৭ পয়েন্ট ৬২ বোরের একটি পিস্তল,চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ইছাদ নামে এক ছাত্রকে আটক করা হয়েছে। সে এখন পুলিশি হেফাজতে আছে।
আটক ইছাদ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুব্রত বিশ্বাসের ঘনিষ্ঠ বলেও শিক্ষার্থীরা জানান। তবে এ বিষয়ে জানতে সুব্রতর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম