দু’দিনে বন্ধন এক্সপ্রেসের ৬৪ টিকিট বিক্রি

খুলনা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১০:৫৪আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১০:৫৯

বন্ধন এক্সপ্রেস আগামী ১৬ নভেম্বর থেকে খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ যাত্রী পরিবহন শুরু করবে। এরই মধ্যে টিকিট বিক্রি চলছে। প্রথম দুই দিনে টিকিট বিক্রি হয়েছে ৬৪টি। যাত্রার সময় যত এগিয়ে আসছে ততই টিকিট বিক্রি বাড়ছে।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ৯ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন ২৭টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ছিল এসি কেবিন ৭টি ও এসি চেয়ার ২০টি। শুক্রবার দ্বিতীয় দিনে বিক্রি হয়েছে ৩৭টি। এর মধ্যে রয়েছে এসি কেবিন ১০টি এবং এসি চেয়ার ২৭টি। যাত্রী বহনকারী ৮টি কোচে ৪৫৬টি আসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে এসি সিট (কেবিন) রয়েছে  ১৪৪টি  এবং এসি চেয়ার রয়েছে ৩১২টি।

তিনি আরও বলেন, টিকিট সংগ্রহ করতে পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র আনতে হচ্ছে।

কলকাতায় নিয়মিত যাতায়াত করেন সিরাজ হোসেন। তিনি  বলেন,তিনি রোগী দেখতে নিয়মিত কলকাতায় যান। রেলের এই সার্ভিসটি চালু হওয়ায় খুব ভালো হয়েছে। তবে টিকিটের দাম একটু কম হলে যাত্রীদের জন্য ভালো হতো।

মাকসুদা খানম নামের এক যাত্রী বলেন, কলকাতায় যাওয়ার জন্য ট্রেনের ভাড়া একটু বেশি নির্ধারিত হয়েছে। তবে ইমিগ্রেশনে তেমন অসুবিধা হবে না বলেই ট্রেনে যাতায়াত করবেন।

বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিন যাত্রীবহন করবে। খুলনা থেকে কলকাতা পর্যন্ত দূরত্ব ১৭৫ কিলোমিটার। ট্রেনে এসি সিটের (কেবিনের আসন) ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার। যা বাংলাদেশি ১ হাজার ৩১১ টাকার সমান। এর সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত করতে হবে ১৮৯ টাকা এবং  ভ্রমণ কর ৫০০ টাকাসহ মোট ভাড়া পড়বে ২ হাজার টাকা। আর এসি চেয়ার কোচের ভাড়া ধরা হয়েছে ১০ ডলার। যা বাংলাদেশি ৮৭৪ টাকার সমান। এর সঙ্গে ১২৬ টাকা ভ্যাট ও ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা যুক্ত হবে। সবমিলিয়ে পড়বে দেড় হাজার টাকা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম