বন্ধন এক্সপ্রেসের টিকিট সংগ্রহকারীদের বেশিরভাগই রোগী

হেদায়েৎ হোসেন, খুলনা
১৩ নভেম্বর ২০১৭, ০৫:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ০৫:৩০

বন্ধন এক্সপ্রেস মায়ের চিকিৎসার জন্য মাঝে মধ্যে কলকাতায় যেতে হয় আবু হেলালকে। বেনাপোল হয়ে ভাঙা পথে যেতে খরচ কম লাগে ঠিকই। কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয় তাদের। এজন্য ভাড়া একটু বেশি হওয়ার পরও ঝামেলামুক্ত যাত্রার জন্য খুলনা স্টেশন থেকে মৈত্রী ট্রেন বন্ধন এক্সপ্রেসের চারটি টিকিট কেটেছেন তিনি।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য ভারতে যাবেন এমন অনেক যাত্রী আছেন। বন্ধন এক্সপ্রেসে যাওয়ার জন্য টিকিট কেটেছেন মূলত রোগী ও তাদের স্বজনরা। খুলনা রেল স্টেশনের প্রধান টিকিট বুকিং সহকারী (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দেখেছি, এ পর্যন্ত টিকিট সংগ্রহকারীদের অধিকাংশই রোগী। প্রত্যেকের সঙ্গে যাবেন আরও তিন-চার জন।’

খুলনা স্টেশন থেকে ট্রেনে কলকাতা যাওয়ার জন্য ক্রমে যাত্রীর সংখ্যা বাড়ছে। রবিবার (১২ নভেম্বর) ছিল বন্ধন এক্সপ্রেসের টিকিট বিক্রির চতুর্থ দিন। এদিন কেনাবেচা হয়েছে ৮০টি টিকিট। এর মধ্যে কেবিন ২৫টি ও চেয়ার ৫৫টি। এ নিয়ে চার দিনে বিক্রি হলো ১৯৪টি টিকিট।

খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনা থেকে কলকাতায় যাওয়ার ট্রেন চালু হওয়ায় এ অঞ্চলের মানুষদের জন্য বেশ সুবিধা হবে। বিশেষ করে রোগীরা কোনও দুর্ভোগ ছাড়াই সরাসরি কলকাতায় পৌঁছাতে পারবেন। ফলে আগামীতে রোগীর সংখ্যা আরও বাড়বে মনে হচ্ছে।’

গত ৯ নভেম্বর শুভেচ্ছা যাত্রার মধ্য দিয়ে চালু হয় খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস। ওইদিন এতে ছিলেন কলকাতা থেকে আসা ১৮ সদস্যর প্রতিনিধি দল।

আগামী ১৬ নভেম্বর থেকে ট্রেনটিতে চড়ে যাত্রীরা কলকাতায় যেতে পারবেন। ওইদিন দুপুর ১২টায় খুলনা রেলস্টেশনে আসবে বন্ধন এক্সপ্রেস। এরপর দুপুর ১টা ২০ মিনিটে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে মৈত্রী ট্রেনটি। প্রতি বৃহস্পতিবার নিয়মিত খুলনা-কলকাতা রুটে চলাচল করবে বন্ধন এক্সপ্রেস।

এদিকে খুলনা-কলকাতা মৈত্রী ট্রেনের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম মো. খায়রুল আলম বলেছেন, ‘আন্তর্জাতিক মান বিবেচনায় এ ভাড়ার মধ্যে সামগ্রিক দিক আছে। যাত্রীদের সব কার্যক্রম ট্রেনেই হবে। কোনও ধরনের ভোগান্তির সুযোগ নেই।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম