বেতন-ভাতা পরিশোধের দাবিতে চুয়াডাঙ্গার চার পৌরসভায় কর্মবিরতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৩:১৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৩:২১

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জেলার চারটি পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতি চলাকালে পৌরসভার সেবা প্রদান থেকে বিরত থাকছেন তারা।

তিনি আরও বলেন, পৌরসভায় রাত-দিন পরিশ্রম করার পরেও ১৫ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের। পরিবার-পরিজন নিয়ে অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা বিপাকে পড়েছেন। এ চিত্র শুধু দর্শনা পৌরসভার নয়, সারাদেশের ৩২৬টি পৌরসভার অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থা একই রকম। এসময় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম