বাগেরহাটে বাস পুকুরে পড়ে ২ জন নিহত

বাগেরহাট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৬

বাগেরহাটে বাস পুকুরে বাগেরহাটের কচুয়া উপজেলায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বকুলতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অনেক যাত্রী। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি রবিউল কবির জানান, খুলনা থেকে পিরোজপুর যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছে।
তিনি আরও জানান, নিহতদের লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। বাসটির উদ্ধার কাজ চলছে।

বাগেরহাট ফায়ার সর্ভিসের ডিএডি মো. মাসুদ সরদার জানান,খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসটি উদ্ধারে কাজ করছে। বাসটি ওপরে তোলার পর হতাহতের বিষয়ে জানা যাবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম