জামিন পেলেন আত্মসমর্পণকারী বনদস্যু মজিদ ও মানজু বাহিনীর ২০ সদস্য

বাগেরহাট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ২০:৩৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২০:৩৪

বাগেরহাট আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু মজিদ ও মানজু বাহিনীর ২০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক এ জামিনের আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন মানজু বাহিনীর প্রধান মো. মানজু সরদার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), বাচ্চু মল্লিক (৩২), তৌহিদুর রহমান শেখ (৫০), রেজাউল ইসলাম (২৫), পলাশ খান (৩৪), সোলায়মান ফকির (২৫), জামরুল শেখ (৩০), মজিব ইজারাদার (৩২), হাওলাদার আলমগীর (৩৮), মো. হানিফ শেখ (৩২) এবং মজিদ বাহিনীর প্রধান মো. তাকবির কাগচী মজিদ (৩৮), হাসান বিশ্বাস (৩৯), আব্দুল মজিদ (৩০), ইউনুছ শেখ (২৪), হাফিজুল ইসলাম (৩২), আফজাল খান (৩৫), এসকেন খান (৪০), হাসান আলী ইজারদার (৩২) ও মোসা ইজাদ্দার (৩৩)। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল ও মংলা উপজেলার বিভিন্ন এলাকায়।

গত ১ নভেম্বর পিরোজপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন মানজু ও মজিদ বাহিনীর ২০ সদস্য। এ সময় তারা দেশি-বিদেশি ৩৩টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৩২৯ রাউন্ড গুলি জমা দেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অস্ত্রসহ তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়। পরে দস্যুদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের