বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ ও শিশু আটক

বেনাপোল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১১:০২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:০২

বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ ও শিশু আটক বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ নারী-পুরুষ ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৮ নভেম্বর ) সকাল সাড়ে ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন  এলাকায় ।

সুবেদার আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেশকিছু নারী-পুরুষ ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এরপর  ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১২ পুরুষ তিন জন নারী ও একজন শিশুকে আটক করি। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম