ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৪

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রান্ত কুমার সাহা (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত যশোর বিসিএমসি কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

ওসি মিজানুর রহমান খান জানান, শনিবার রাতে প্রান্ত ও তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে শহরের বৈশাখী তেল পাম্প মোড়ের রাস্তার গর্তের মধ্যে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে পড়ে যায় তারা। এসময় যশোর থেকে ঢাকাগামী একটি পরিবহন প্রান্তকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রান্তকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় প্রান্ত কুমার সাহার অপর দুই বন্ধু সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম