সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১২:০৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১২:০৭

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সাতক্ষীরা সীমান্তে সাতটি স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় একটি স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে সাত পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম