বেনাপোলে চার বিএনপি নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ০৯:২৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০৯:৩১

আটক নাশকতার আশঙ্কায় যশোরের বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ চার বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) গভীর রাতে তাদের প্রত্যেকের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কমিশনার ও যুবদলের সদস্য আহাদ আলী ও যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন।
আটক পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের স্ত্রী জানান, গভীর রাতে পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বাসায় এসে তার স্বামীকে দরকার আছে বলে ডেকে নিয়ে যায়। অপর তিন জনকে একই কথা বলে আটক করা হয় বলে তাদের পরিবার দাবি করেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সুমন বাংলা ট্রিবিউনকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। আজ দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম