বেনাপোলে ১৭টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫

  উদ্ধার ছোট বড় ১৭টি স্বর্ণের বার

বেনাপোলে ছোট বড় ১৭টি স্বর্ণের টুকরাসহ ধীমান সরকার (৩৯), নীতিশ সিং (২৬) ও মহেশলাল শাহ (২৯) নামে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা সদস্যরা। সোমবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় তাদের আটক করা হয়।

আটক ধীমান সরকার কলকাতার পশ্চিমবঙ্গের গৌরীশারাইল গ্রামের ধীরেন নাথ সরকারের ছেলে। নীতিশ সিং কলকাতার উত্তর ২৪ পরগনার বড়নগর গ্রামের ধীরেন্দ্র সিংহের ছেলে। মহেশ লাল শাহ হুগলি জেলার চন্দন নগর থানার মালা পাড়া এলাকার বীরজু লাল শাহর ছেলে।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ধীমান, নীতিশ ও মহেশলালকে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষে ভারতে ঢুকার সময় আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ছোট বড় মিলে মোট ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ধীমান, নীতিশ ও মহেশলাল শাহকে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: কিছু রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে: ওবায়দুল কাদের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী