বর্ণাঢ্য আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত

মাগুরা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৭:১২

বর্ণাঢ্য শোভাযাত্রা আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালেই এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় মাগুরা জেলা। উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।

পরে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুল লাইলা জলি এমপি।

এ সময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ সভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, গোলাম মওলা, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

/এসকেবি/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম