ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই তরুণী উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৯

সাতক্ষীরা জেলা ভারতে পাচারকালে সাতক্ষীরা সদরের বৈকারি সীমান্ত থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গ্রাম পুলিশ ও স্থানীয়রা। শুক্রবার রাতে কালিয়াটি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তরুণীরা বর্তমানে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রয়েছে।
উদ্ধার হওয়া তরুণীরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার লাবনা গ্রামের মনিরুল ফকিরের মেয়ে কামরুন্নাহার (১৫)। অপরজন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পিচুলিয়া গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ে মায়া সুলতানা (১৪)।
বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান এসব ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়ে দু’টিকে বিজিবি সদস্যরা আমার হেফাজতে রেখেছে। তাদের সদর থানায় সোপার্দ করা হবে।’ তবে দুই পাচারকারী আবুল মোড়ল ও শওকত আলী পালিয়ে গেছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, ‘বিষয়টি জেনেছি। থানায় হস্তান্তর করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের