পুলিশ ঠেকালো স্কুলছাত্রীর বিয়ে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৫২

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে বাঁচলো এক স্কুল ছাত্রী (১৫)। এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবাকে (৫০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান।

দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, উপজেলার কুড়লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে আবুল কাশেমের ছেলে মাহতাব উদ্দীনের (২৬) সঙ্গে একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের খোদাবক্সের  স্কুল পড়ুয়া মেয়ের (নবম শ্রেণির ছাত্রী) বিয়ের কথা চূড়ান্ত হয়। গত শুক্রবার বিকালে কনের বাড়িতে বরসহ অতিথিরা উপস্থিত হয়। খাওয়া-দাওয়া শেষ করে বিয়ের প্রস্তুতি নিতে থাকে তারা। এসময় খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কনের বাবা খোদা বক্সকে আটক করে পুলিশ। সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খোদাবক্সকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার সকালে খোদাবক্সকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম